ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া

ছেলের কারণে মধ্যরাতে থানায় যেতে হলো শ্রাবন্তীকে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৯১ বার পড়া হয়েছে

একাধিক বিয়ে, সম্পর্ক এবং পোশাকসহ নানা কারণে সারা বছরই চর্চায় থাকেন টলিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার আলোচনা তার একমাত্র সন্তান ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুককে নিয়ে। এই ছেলের জন্য মধ্যরাতে থানায় পর্যন্ত যেতে হলো অভিনেত্রীকে।

ঘটনাটি ঘটে গত সোমবার রাতে শ্রাবন্তীর বিলাসবহুল আবাসনেই। সেখানকার এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান নায়িকার ছেলে অভিমন্যু। বাকবিতণ্ডার এক পর্যায়ে নাকি ওই ব্যক্তি চড়াও হন নায়িকার ছেলের ওপর।

সেই খবর পাওয়া মাত্রই ছুটে যান শ্রাবন্তী। এ সময় নায়িকার সঙ্গে ছিলেন তার বর্তমান চর্চিত প্রেমিক তথা ফিটনেস ট্রেনার। সেখানে গিয়ে শ্রাবন্তীও ওই ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি হাতাহাতিও লেগে যায় তাদের। সেখান থেকে আরও জটিল আকার ধারণ করে গণ্ডগোল।

এর জেরেই সোমবার মধ্যরাতে আনন্দপুর থানায় যেতে হয় শ্রাবন্তীকে। যদিও কোনো এফআইআর দায়ের হয়নি। উভয়পক্ষই আলোচনার মাধ্যমে ব্যাপারটি মিটিয়ে নেন।

দক্ষিণ কলকাতার যে বিলাসবহুল আবাসনে থাকেন শ্রাবন্তী, সেখানেই থাকেন টলিউডের একঝাঁক তারকা। পাশাপাশি সেই আবাসনে থাকেন শ্রাবন্তীর প্রাক্তন প্রেমিক অভিমন্যু নাগ চৌধুরীও। যদিও এদিন নায়িকার পাশে দেখা যায় তার জিম ট্রেনারকে। তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী, এমনটাই খবর।

যদিও এখনো নতুন সম্পর্ক নিয়ে মুখ খোলেননি শ্রাবন্তী। তবে যেভাবে নায়িকার দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তিনি, তাতে বোঝাই যাচ্ছে, শুধুমাত্র জিমে আটকে নেই তাদের সম্পর্ক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছেলের কারণে মধ্যরাতে থানায় যেতে হলো শ্রাবন্তীকে

আপডেট সময় ০৪:৪৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩