ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৭৩ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন (ইউএনজিএ)-তে ছোট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দান এবং সেখানে এক সপ্তাহেরও কম সময় অবস্থানের পরিকল্পনা করছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একথা জানান।

তিনি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘তাঁর লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব তাঁর কাজ-কর্ম শেষ করা। সুতরাং ভ্রমণ সময়সহ সফরটি এক সপ্তাহের বেশি হবে না।’

ইউএনজিএ’তে সরাসরি দায়িত্বপ্রাপ্তরাই প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে কার্যকর ও যতোটা সম্ভব ছোট রাখতে চান। সফরের নির্দিষ্ট তারিখ ও মেয়াদ এখনো চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা রোববার ইঙ্গিত দিয়েছিলেন যে অধ্যাপক ইউনূস নিউইয়র্কে অবস্থানকালে সীমিত সংখ্যক সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন।

তিনি আরও বলেন, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১০:১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪