ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময়

জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র জি কে গউছ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / ৪৩২ বার পড়া হয়েছে

প্রায় পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাফটকে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

কারাফটকে জি কে গউছ বলেন, ‘১৫৪ দিন বিনা অপরাধে চারটি মিথ্যা মামলায় আমাকে কারাগারে আটক রাখা হয়েছিল। হাইকোর্টের আদেশে আজ আমি মুক্তি পেয়েছি। আমাদের অসংখ্য মানুষ আজ দেশের কারাগারগুলোতে নির্যাতনের শিকার হচ্ছেন।

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলনে আমরা ছিলাম, সে আন্দোলনে আমরা আছি। আমাদের আমাদের নীতি থেকে আলাদা করা যাবে না। যত মামলাই আসুক, খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র ফিরিয়ে না এনে আমরা কেউ ঘরে ফিরে যাবো না।

এর আগে গত ১১ জানুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খাইরুল আলমের হাইকোর্ট বেঞ্চ জিকে গউছের জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, জি কে গউছ মোট চারটি মামলায় ১৫৪ দিন কারাগারে ছিলেন। এর আগে আরও তিনটি মামলায় বিভিন্ন সময় তার জামিন হয়। গত বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকার আদালত থেকে গুলশানের বাসায় ফেরার পথে জি কে গউছকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে ২০১৫ সালে দায়ের করা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে হত্যা ষড়যন্ত্রের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র জি কে গউছ

আপডেট সময় ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪