ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

জুড়ীতে উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ৪৫৫ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জড়ীতে উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে শুক্রবার (৮ মার্চ) বিকেলে উপজেলার বীরমুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বরে (নাইট চৌমুহনী) এ‌ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আপ্তাব আলী, সাইফুল আলম, সাইফুদ্দিন খুশমান, ডা: শাহজাহান, এম এ রউফ, মনিরুল ইসলাম, জহির উদ্দিন শামীম, সিরাজ আলী, হাবিবুর রহমান হাবিব, জাহিদ হাসান জমির, সোহেল আহমদ, মনিরুল ইসলাম, প্রবাসী নাসির উদ্দিন, আজিজুর রহমান, আছাদ উদ্দিন, সুমন আহমেদ, হেলাল আহমেদ, সেলিম উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলার হাজারো ধর্মপ্রাণ সাধারণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সারা দেশের মত জুড়ী উপজেলায়ও মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। মডেল মসজিদ নির্মাণের জন্য উপজেলা কমপ্লেক্সের পাশে যথেষ্ট পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও উপজেলার সাধারণ মুসল্লিদের দীর্ঘ দিনের দাবিকে উপেক্ষা করে একটি কুচক্রী মহল ব্যবসায়ীক ফায়দা লোটার জন্য উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরবর্তী এলাকায় মডেল মসজিদ নির্মাণের পায়তারা করছে। এসময় উপস্থিত মুসল্লিগন অবিলম্বে উপজেলা সদরের পাশে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ না নিলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

এদিকে মানববন্ধন চলাকালীন সময়ে মৌলভীবাজার-১ জুড়ী-বড়লেখা আসনের সংসদ সদস্য ও সাবেক পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন সরকারি অনুষ্ঠানে যাওয়ার সময় মানববন্ধনে উপস্থিত সাধারণ মুসল্লিগন উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবি করলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪