ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

জুড়ীতে সেই করাতকল জব্দ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / ৫০০ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম-মৌলভীবাজার জেলার জুড়ীতে বনবিভাগের অভিযানে অবৈধ করাতকল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) উপজেলার জাঙ্গীরাই গ্রামে স্থাপন করা করাতকলটির অনুমতি ও লাইসেন্স না থাকায় জব্দ করা হয়েছে।

জানা যায়, ওই গ্রামের মৃত জারু মিয়ার পুত্র সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম কোন ধরনের অনুমতি ও লাইসেন্স না নিয়েই একটি করাত কল স্থাপন করেন। এ অবৈধ করাত কলের খবর পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে করাতকলটি জব্দ করে নিয়ে যান।

ইতিমধ্যে উক্ত অবৈধ করাতকল স্হাপনার বিরুদ্ধে এলাকাবাসী গত কয়েকদিন থেকে মানুষের চলাচলের একমাত্র সরু রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও সরকারি জায়গায় করাতকল স্হাপন না করার দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।যা বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ছাড়া ও করাতকলের মালিক সাবেক ইউপি সদস্য খুরশিদ আলম জায়ফরনগর ইউনিয়ন পরিষদ হতে কাঠের ব্যবসার আদলে করাতকলের জাল ট্রেড লাইসেন্স শব্দ যুক্ত করে জালিয়াতির খবর ও বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা(দায়িত্ব) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, এই করাতকলটির অনুমোদনের জন্য মালিকপক্ষ বন বিভাগের কাছে লিখিত  আবেদন করে। কিন্তু বন আইনে বনের দশ কিলোমিটারের মধ্যে কোন করাতকল স্থাপনের বিধান না থাকায় এটির অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদন ও লাইসেন্স না পেলেও এখানে অবৈধভাবে করাত কলটি স্থাপন করায় আমরা এটি জব্দ করে নিয়ে এসেছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জুড়ীতে সেই করাতকল জব্দ

আপডেট সময় ১২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২