ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

জেলা পর্যায়ে যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অফিস প্রধান ব্যবস্থা নিতে হবে… সচিব মোঃ সাইফুল্লাহ পান্না

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / ৭৯৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না দুর্নীতিকে একটি সোশ্যাল ডিজিজ আখ্যায়িত করে বলেছেন, বর্তমান সরকারের প্রথম এজেন্ডা  হলো দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। অনেক দুর্নীতিবাজ দুর্নীতি কমিশন থেকে সার্টিফিকেট নিয়ে আসে, তারা দুর্নীতি করেনি মর্মে। সার্টিফিকেট নেয়ারা এখন পালিয়ে আছে এবং দেশে থাকতে পারছেননা। দুর্নীতি সরাতে আমলারা সবচেয়ে বেশী দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে মৌলভীবাজার জেলার সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

তিনি আরও বলেন, জেলা পর্যায়ে যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অফিস প্রধান ব্যবস্থা নিতে হবে। যদি তিনি না নেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই সরকার খুবই তড়িৎ সিন্ধান্ত নেন।

তিনি ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন যারা আহত হয়েছেন দ্রুত তাদের তালিকা দিয়ে চিকিৎসা ব্যবস্থার কাজ তরান্বিত করতে নির্দেশনা দেন।

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন, সিলেটের অতিরিক্ত কমিশনার কে.এম আলী আজম সহ অন্যন্যরা।

অনুষ্ঠানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব,পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের পরিবেশ নিয়ে উদবেগ প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জেলা পর্যায়ে যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অফিস প্রধান ব্যবস্থা নিতে হবে… সচিব মোঃ সাইফুল্লাহ পান্না

আপডেট সময় ১০:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪