ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেফতার কমলগঞ্জের রহিমপুর ইউপি চেয়ারম্যান বদরুল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / ৬৯১ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি: জামিনে জেল থেকে মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেপ্তার হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই জেলগেট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ তাকে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সোমবার (১৬ ডিসেম্বর ) পুলিশ তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামীলীগ সরকার পতনের পর গত ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজার মডেল থানার একটি মামলায় কমলগঞ্জের রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আটক করা হয়। গত রোববার (১৫ ডিসেম্বর) উচ্চ আদালত থেকে দুটি মামলার জামিন পান তিনি। সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ থাকে গ্রেপ্তার করে। পরে কুলাউড়া থানার ১২ নাম্বার মামলার আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুলাউড়া থানার ১২ নাম্বার মামলায়  ইফতেখার আহমেদ বদরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে আবার পাঠানো হয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেফতার কমলগঞ্জের রহিমপুর ইউপি চেয়ারম্যান বদরুল

আপডেট সময় ০৮:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪