ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

ডিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / ৩২৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ কামাল হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার  (২৯ জুন) রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১ ঘটিকার সময় এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের পাশে ঢাকা-সিলেট রোডে অভিযান পরিচালনা করে।

ঘটনাস্থলে আটককৃত ব্যক্তির হাতে থাকা একটি কাপড়ের ব্যাগের ভেতর থেকে দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃত কামাল হোসেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গোলাপনগর (ডান চানপুর) গ্রামের শামসুল হকের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত কামাল হোসেনের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মাদক আইনে ০৫ টি মামলা রয়েছে। গতকালের ০২ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১১:৫১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪