ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন

ঢাকাগামী কালনী এক্সপ্রেসের তিনটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস চলন্ত অবস্থায় দুই ভাগে বিভক্ত হয়েছে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনের বাফার সংযোগের কাপলিং হুক ভেঙে যাওয়ায় পেছনের তিনটি বগি মূল অংশ থেকে আলাদা হয়ে যায়।

আশুগঞ্জ স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বেলা সাড়ে ১১টার দিকে রওনা হলে তালশহর রেলস্টেশন এলাকায় পৌঁছার সময় দুর্ঘটনা ঘটে। বিষয়টি বুঝতে পেরে লোকোমাস্টার ব্রেক টানেন। এতে ইঞ্জিনসহ সামনের অংশের বগি নিয়ে ট্রেনটি স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে থামে।

দুর্ঘটনার সময় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও হৈচৈ দেখা দিয়েছে, তবে বড় কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।

শহিদুল ইসলাম জানান, আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশনের কর্মীরা এবং কালনী এক্সপ্রেসের লোকজন বাফার পুনঃসংযোগের চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান বলেন, একাধিক লাইন থাকার কারণে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকাগামী কালনী এক্সপ্রেসের তিনটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন

আপডেট সময় ০৯:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫