ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

ঢাবি জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রায়হান ফারহি, সম্পাদক মোফাজ্জল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ২৯৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আঞ্চলিক ছাত্রসংগঠন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৫ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারী) টিএসসির শহিদ মুনীর চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে সিলেট বিভাগের ছাত্রদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসাবে মৌলভীবাজারের আহমাদ রায়হান ফারহি ও সাধারণ সম্পাদক হিসাবে হবিগঞ্জের মোফাজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রতিদ্বন্দ্বী না থাকায় সমঝোতার ভিত্তিতে মো. শাহিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং রুবেল আহমেদ রাহীকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পালন করেন মো. জাকি হাসান ইফতি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ হারুন মিয়া। তাদের সহযোগিতা করেন মো. মনসুর রাফি, মো. রেজোয়ান আহমদ, শামছুল আরেফিন সাহান, শায়লা আক্তার লুবনা, মারিয়া আক্তার।

বিকাল ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সভাপতি পদে ফারহি ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে সাধারণ সম্পাদক মোফাজ্জল পান ১০২ ভোট। উভয়েই একই প্যানেল থেকে নির্বাচিত হন।

এদিকে সভাপতি হিসাবে ফারহি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। রায়হান ফারহির গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরের শমসেরগঞ্জ দৌলতপুরে। তিনি মৌলভীবাজার লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি ও মাড়কোনা দাখিল মাদরাসার সুপার মুফতি মাওলানা রুহুল আমিনের বড় পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনবিভাগে অনার্স সম্পন্ন করে এখন মাস্টার্সে অধ্যয়ন করছেন। নির্বাচনে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে নির্বাচিত কমিটি কার্যকরী ভূমিকা রাখবে বলে অংশীজনরা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাবি জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রায়হান ফারহি, সম্পাদক মোফাজ্জল

আপডেট সময় ০৫:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫