ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে তুষার-রুবেল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / ৫৫৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজা) দৈনিক আলোকিত বাংলাদেশের ঢাবি প্রতিবেদক মামুন তুষার সভাপতি ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ঢাবি প্রতিবেদক সিরাজুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি বোরহানুল হক সম্রাট নতুন কমিটি ঘোষণা করেন

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম। সভাপতি-সাধারণ সম্পাদকের পদসহ ৯টি পদে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন— সহ সভাপতি পদে জাগো নিউজের আল সাদী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর আসিফ হাওলাদার, অর্থ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের মাহাদী হাসান, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাসিমুল হুদা, কার্যনির্বাহী সদস্য পদে নিউ এইজের ওবায়দুর রহমান সোহান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মহিউদ্দিন মুজাহিদ মাহি ও নিউজ বাংলার মনিরুল ইসলাম।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে তুষার-রুবেল

আপডেট সময় ১০:০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২