ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন

তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে খেলাধূলার বিকল্প নেই-জেলা বিএনপির আহবায়ক ময়ূন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / ৪৪৯ বার পড়া হয়েছে

মাদক ও অপসংস্কৃতি ছেড়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।

শুক্রবার(২০ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার ধৌপাশা মাঠে সান লাইট ক্লাব (মাইজপাড়া শাহবন্দর) আয়োজিত ধৌপাশা শাহবন্দর মাঠে অনুষ্ঠিত ৪ বছর ব্যাপী অনুষ্ঠিত এ নাইট কাবাডি টূর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এবারের টূর্ণামেন্টে ১৫ দিন ব্যাপী গ্রাম বাংলার এ জনপ্রিয় খেলা শুরু হয়েছে ।

আব্দুল গফফার জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ ওসানলাইট ক্লাবের উপ-প্রধান পৃষ্টপোষক সাইদুজ্জামান জয়নাল।

এতে বক্তব্য রাখেন-সদস্য আব্দুল বাছিত, সৈয়দ আমীর আলী, মারুফ আহমদ,অলিউর রহমান খোকন, আশিক আহমদ প্রমূখ।

বিএনপির আহবায়ক আরো  বলেন, ‘খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক নয়, অপসংস্কৃতি নয়, দেশের যুবসমাজ সুষ্ঠু, স্বাস্থ্যকর খেলাধুলায় মেতে উঠবে। এ বিষয়ে তরুণ সমাজের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে খেলাধুলার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূলে সমাজের সচেতন মানুষকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই দেশের তরুণ প্রজন্ম সুস্থ বিনোদনের মাধ্যমে খেলাধুলায় সময় দেবে। সুস্থ সংস্কৃতির মাধ্যমে পড়াশোনার সঙ্গে খেলাধুলাও করবে।’ আমরা চাই, শুধু যুবসমাজ নয়-সব বয়সি মানুষ স্ব স্ব পেশা-কর্মের সঙ্গে খেলাধুলা-শরীরচর্চায় মনোনিবেশ করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে খেলাধূলার বিকল্প নেই-জেলা বিএনপির আহবায়ক ময়ূন

আপডেট সময় ০৩:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪