ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া

তারার মেলা উপস্থাপনায় পরীমনি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • / ৫৯৯ বার পড়া হয়েছে

এবার নতুন পরিচয়ে ধরা দিচ্ছেন নায়িকা পরীমনি।সিনেমায় অভিনয়ের পর এবার উপস্থাপনায় নাম লেখাতে যাচ্ছেন তিনি।

ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনা করছেন রাজ ঘরণী। এবার ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হবে তারকাবহুল বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’।

এই অনুষ্ঠানেই উপস্থাপক হিসেবে দেখা যাবে পরীমনিকে।

বিনোদন জগতের একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়।

চট্টগ্রাম কেন্দ্র সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে থাকছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানে তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’। ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারার মেলা উপস্থাপনায় পরীমনি

আপডেট সময় ০৯:৩০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩