ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

তারেক রাহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / ৪৪২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি. মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরে ৯টি ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে দুই হাজার শীতবস্ত্র হিসেবে (কম্বল) বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌরসভার ৯ নং ওয়ার্ডে কালিবাড়িতে এবং বিকালে ৫টায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের উকিলবাড়ি সড়কে আতাউর রহমান লাল হাজী বাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এর আগে গত (১৬ ডিসেম্বর) সোমবার থেকে শ্রীমঙ্গল পৌরসভার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।

কম্বল বিতরণ কালে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করছি। কোন মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় সে লক্ষ্যে পৌরসভার ভেতরে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। পৌরসভা এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষ হওয়াতে পরবর্তীতে উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের ঘরে শীতবস্ত্র পৌঁছে দেয়া হবে। আমাদের শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আতাউর রাহমান লাল (হাজী সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার এর সঞ্চালনায়।

বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতিকুর রহমান জরিপ, এম এ কাইয়ুম, মোবারক হোসেন, যুবদল নেতা, মোরাদ হোসেন সুমন, টিটু দাস, মোশারফ হোসেন রাজসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রাহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় ০৬:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪