ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

দুই আসনে প্রার্থীর নাম জানায়নি আ.লীগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • / ৫১১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ ৩০০ সংসদীয় আসনের প্রার্থী ঘোষণার কথা থাকলেও ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। বাকি দুই আসনে প্রার্থীর নাম জানাননি তিনি।

কুষ্টিয়া ও নারায়ণগঞ্জের দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আসন দুটি হচ্ছে নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, এই দুই আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। তবে কবে ঘোষণা করা হবে তা জানানো হয়নি।

নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির (এরশাদ) সেলিম ওসমান। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য শামীম ওসমানে বড় ভাই।

এ ছাড়া কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই আসনে প্রার্থীর নাম জানায়নি আ.লীগ

আপডেট সময় ০৯:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩