ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

দুই দলকেই পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিল ডিএমপি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • / ৪৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিকে রাজধানীতে একই দিন একই সময়ে কাছাকাছি জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দুই দলই তাদের পছন্দের জায়গা পেয়েছে সমাবেশের জন্য। তবে উভয়কে মানতে হবে ২০টি শর্ত।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির জরুরি এক বৈঠকে দুই দলকে সমাবেশের অনুমতির ব্যাপারে সিদ্ধান্ত হয়। পরে দুই দলকেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।

রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপিকে নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৮ অক্টোবর (শনিবার) সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২৮ অক্টোবর ঘিরে নানা উৎকণ্ঠা

মহিদ উদ্দিন বলেন, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। তবে, তাদের অনুমতি দেওয়া হয়নি।

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয়। পাল্টা কর্মসূচি হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগও এদিন রাজধানীতে সমাবেশ ডাকে। এতে রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ে। দুই দলই ডিএমপিতে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে। তবে ডিএমপি দুই দলকেই বিকল্প ভেন্যু নির্ধারণের অনুরোধ জানায়। উভয় দলই ডিএমপিকে নিজ নিজ পছন্দের জায়গায় সমাবেশ করার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানায়। অবশেষে দুই দলকেই নিজ নিজ পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিল নগর পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই দলকেই পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিল ডিএমপি

আপডেট সময় ০৩:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩