ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ৫৮৬ বার পড়া হয়েছে

সৌদি আরবে আন্তর্জাতিক সম্মেলনে যোগদান এবং ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যবৃন্দ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টায় সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা করে।

গত ৫ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। শেখ হাসিনা সেখানে আসরের নামাজের পর ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

একই দিন রাতে তিনি মদিনা ত্যাগ করে মক্কায় পৌঁছেন। পরে প্রধানমন্ত্রী এশার নামাজের পর মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করেন।

গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইমেন ইন ইসলাম’ সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৫০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩