ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে গণসংযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৩৩২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ব্যাপক গণসংযোগে নেমেছেন মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান।

মঙ্গলবার বিকালে তিনি মৌলভীবাজার পৌরসভার কুসুমবাগ এলাকা থেকে শমসেরনগর বাসস্ট্যান্ড পর্যন্ত পথজুড়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন। এসময় এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।

গণসংযোগ কর্মসূচিতে জেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বকশী মিছবাহ উর রহমান, জেলা বিএনপির সদস্য মো. ফখরুল ইসলাম, শ্যামলী সূত্রধর, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজা আহমেদ, সিনিয়র সদস্য মো. শফিকুর রহমান, মো. খসরু, সাইফুল ইসলাম, নাসির আহমেদ ও সুফিয়া সোলেমান কলি প্রসূখ।

জনসংযোগে অংশ নেওয়া নেতারা বলেন, মৌলভীবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী এম নাসের রহমান জনগণের আস্থা ও সমর্থন অর্জন করেছেন। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক ভোটের ঢল তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে গণসংযোগ

আপডেট সময় ০৮:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫