ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া

নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ৯৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ সরকার পতনের এক দফা দাবিতে কঠোর আন্দোলনে থাকা বিএনপি নতুন করে আরও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচির ঘোষণা দেয় দলটি।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। কিন্তু সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক পুলিশসহ বিএনপির অনেক নেতাকর্মী।

সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পল্টন ও শাজাহানপুর থানায় মামলা হয়। এসব মামলায় দলটির সিনিয়র নেতাসহ অনেক নেতাকর্মীকে আসামি করা হয়। ইতোমধ্যে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আলালসহ কয়েকজন শীর্ষ নেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিবসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিএনপি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

আপডেট সময় ০৫:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩