ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

নতুন দুই অতিরিক্ত বিভাগীয় কমিশনার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ৭৭৯ বার পড়া হয়েছে

সিলেটে নতুন দুজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

সিলেটে পদায়ন হওয়া নতুন দুই অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন মো. জসিম উদ্দিন ও সৈয়দা ফারহানা কাউনাইন।

মো. জসিম উদ্দিন স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অধিশাখার যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সৈয়দা ফারহানা কাউনাইন ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পরিকল্পনা ও কার্যক্রম অধিশাখার (বৈদেশিক সহায়তা অধিশাখার অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব হিসেবে কর্মরত।

সোমবার (১০ জুলাই) বিসিএস প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

এক দিন সরকার চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার ও একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং খুলনায় দুজন করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক মো. তোফায়েল ইসলামকে চট্টগ্রামের বিভাগের কমিশনার নিয়োগ দেওয়া হয়। আর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আমিনুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করে আনা হয়েছে।

এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. হেলাল হোসেনকে খুলনা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নতুন দুই অতিরিক্ত বিভাগীয় কমিশনার

আপডেট সময় ০৪:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩