ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

নানকের খোঁজে মৌলভীবাজার সীমান্ত এলাকায় তল্লাশি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১৬৫ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে জুড়ী উপজেলাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় জনতা, পুলিশ ও শিক্ষার্থীরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে শুরু করে তিনি (জাহাঙ্গীর কবির নানক) জুড়ী শহরের একটি বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এরপরই তল্লাশি অভিযানে নামে পুলিশ। এ সময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করতে শুরু করেন।

স্থানীয়রা বলেন, দুপুরে আমরা খবর পাই জুড়ী শহরের গরুর বাজার এলাকার ‘ঢাকা ইলেকট্রনিক্স’-এর মালিক সাজিদের বাসায় অবস্থান করছেন জাহাঙ্গীর কবির নানক। এই সংবাদ প্রচার হওয়ার পর আমরা সেখানে খোঁজ নিই। পুলিশও তল্লাশি চালায় কিন্তু তাকে পাওয়া যায়নি।

বিকেল সাড়ে ৫টার দিকে জুড়ীর ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা অবস্থান করে তল্লাশি করছে। তবে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত আছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে বাসার মালিক সাজিদ জানান, তার বাসায় যিনি আসছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নন। তিনি সাজিদের মামাশ্বশুর। উনার নাম জাহাঙ্গীর হওয়ায় মানুষের মাঝে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে খুঁজে পেলে আপনি জানতে পারতেন। যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই খবরটি বলা যায় ভুয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নানকের খোঁজে মৌলভীবাজার সীমান্ত এলাকায় তল্লাশি

আপডেট সময় ০৯:১১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪