ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া

নায়িকা আমিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / ২৭৮ বার পড়া হয়েছে

আইনি বিপাকে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় হৃত্বিক রোশনের প্রথম ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়’র এই নায়িকা এবং তার ব্যবসায়ীক সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাঁচির সিভিল কোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এই মামলায় সমন পাঠানো সত্ত্বেও আমিশা কিংবা তার আইনজীবী কেউই আদালতে উপস্থিত ছিলেন না। সে কারণে অসন্তোষ প্রকাশ করেছে রাঁচি সিভিল কোর্ট। তার জেরেই জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

আমিশা প্যাটেলের বিরুদ্ধে এই প্রতারণার মামলা দায়ের করেছিলেন রাঁচি হারমু জেলার বাসিন্দা অজয় কুমার সিং। যিনি কিনা একজন প্রযোজক। তার অভিযোগ, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবির জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন।

ওই প্রযোজকের দাবি, তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নায়িকা আমিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ০৭:৫৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩