ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

নারী চিকিৎসকের বিরুদ্ধে জা লি য়া তি র অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ৭৪৮ বার পড়া হয়েছে

সিলেটের এক নারী চিকিৎসকের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। তবে তিনি পলাতক রয়েছেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার আব্দুল হাই আজাদের মেয়ে দন্ত চিকিৎসক সোনিয়া মেহেরবান কয়েক বছর আগে তাদের জমি বিক্রি করবেন বলে হবিগঞ্জের একজনের কাছ থেকে ১১ লাখ টাকা নেন। কিন্তু পরবর্তীতে তিনি জায়গা বুঝিয়ে  দেননি ক্রেতার কাছে। পরে টাকা ফিরিয়ে দেওয়ার বিষয় ধার্য্য হয়। কিন্তু বিভিন্ন সময় সোনিয়া মেহেরবান চেক প্রদান করলেও ব্যাংক হিসাবে টাকা ছিলো না। টাকা পরিশোধ নিয়ে তিনি নানা টালবাহানা করতে থাকেন। পরে ২০২২ সালে বাধ্য হয়ে ওই ক্রেতা হবিগঞ্জ সিনিয়র জ্যুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট (কগ-১ম) আদালতে মামলা দায়ের করেন। এছাড়াও ওই নারী চিকিৎসকের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

আদালত সূত্র জানিয়েছে, একাধিক মামলায় সোনিয়ার মাথার উপর ঝুলছে গ্রেফতারি পরোয়ানা।

জানা গেছে, দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় বৈদেশিক ডাক কার্যালয়ের পাশে সোনিয়া মেহেরবানের চেম্বার। তবে সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। বক্তব্য জানতে সোনিয়ার মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। বন্ধ পাওয়া যায় তার চেম্বারের সিরিয়াল নেওয়ার নাম্বারটিও।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন আমি এই থানায় নতুন দায়িত্ব পেয়েছি। আদালতের ওয়ারেন্ট পেলে আসামিকে অবশ্যই গ্রেফতার করা হবে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নারী চিকিৎসকের বিরুদ্ধে জা লি য়া তি র অভিযোগ

আপডেট সময় ০৯:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪