ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

নারী শিক্ষা বিস্তারে সরকার প্রান্তিক এলাকায় কাজ করে যাচ্ছে..এমপি নাদেল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • / ৫০৯ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মান বাড়াতে হবে। নারী শিক্ষা বিস্তারে সরকার প্রান্তিক এলাকায় কাজ করে যাচ্ছে। গত ১৫ বছর উন্নয়ন থেকে কুলাউড়া অনেক পিছিয়েছে। তিনি কুলাউড়ার উন্নয়নে একসাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নে এম এ আহাদ আধুনিক কলেজে প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা এবং তার প্রতিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নাদেল এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, নারী শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে নারীরা এখন আর পিছিয়ে নেই, এমনকি গ্রাম এলাকায়ও।

কলেজের প্রতিষ্ঠাতা মো. আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের সভাপতি মেজর (অব.) নূরুল মান্নান চৌধুরী।

অধ্যক্ষ মো. হানিফ ও প্রভাষক আলাউদ্দিন কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শমশেরনগর বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান, ওসমানী মেডিকেল কলেজের সমাজ সেবা কর্মকর্তা জাহানারা আক্তার লিজা, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নারী শিক্ষা বিস্তারে সরকার প্রান্তিক এলাকায় কাজ করে যাচ্ছে..এমপি নাদেল

আপডেট সময় ০৭:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪