ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নাসের রহমানের নামে ভুয়া ফেসবুক পেজ, সতর্কবার্তা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১৮৬ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার‑৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার নাম ও ছবি ব্যবহার করে কিছু অজ্ঞাত ব্যক্তি কয়েকটি ভুয়া পেজ পরিচালনা করছে, যা সম্পূর্ণ বেআইনি।

নাসের রহমান সরাসরি লিখেছেন,আমার নামে একই ছবি ব্যবহার করে আরো কয়েকটি পেজ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পরিচালনা করছে, যা সম্পূর্ণ বেআইনি। তাদের ওই পেজগুলি অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ করছি।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনী সময়ে এমন ভুয়া পেজের মাধ্যমে নেতাদের নাম ও পরিচয় ব্যবহার করে জনমত বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। স্থানীয় রাজনৈতিক নেতারা সতর্ক করেছেন, সঠিক তথ্য ও স্বচ্ছতার জন্য এই ধরনের ভুয়া পেজ দ্রুত বন্ধ করা জরুরি।

এ বিষয়ে নাসের রহমান ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দিয়েছেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাসের রহমানের নামে ভুয়া ফেসবুক পেজ, সতর্কবার্তা

আপডেট সময় ০২:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬