ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান

নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির রাজনৈতিক জোটের মিত্র ভিপি নুরের দল গণঅধিকার পরিষদ ও তাদের অঙ্গসংগঠন মৌলভীবাজার -০৩ আসনের ধানের শীষের প্রার্থী জনাব নাসের রহমানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তাদের দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার  (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে নাসের রহমানের নিজ বাড়ি বাহার মর্দানে হল রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী জনাব নাসের রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক জনাব আব্দুন নুর তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন এডিশনাল পিপি এডভোকেট নিয়ামুল হক, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি অপু রায়হান, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো: রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক নুর আহমেদ হাসান, রাজনগর উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি শফিকুর রহমান সুন্দর, সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আতাউর রহমান, ছাত্র অধিকার পরিষদের সদস্য আব্দুস সামাদসহ তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নাসের রহমান বলেন, গণঅধিকার পরিষদ আমাদের রাজনৈতিক জোটের মিত্র হিসাবে আপনাদের সকলকে সাধুবাদ ও ধন্যবাদ জানাই। যেহেতু আপনারা আমাদের দল বিএনপির জোট হিসাবে সম্পৃক্ত আছেন তাই গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাই এক হয়ে কাজ করবেন এবং ধানের শীষ যেন বিপুল ভোটে জয়লাভ করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন ভিপি নুর মুলত জাতীয়তাবাদী মতাদর্শের নেতা এবং তিনি তার প্রশংসা করেন। প্রধান আলোচক জনাব আব্দুন নুর তালুকদার বলেন, আমরা ধানের শীষের সাথে জোটবদ্ধ হওয়ার পর থেকেই বিএনপির জন্য ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করতে অঙ্গিকারাবদ্ধ।

তাদের নেতৃবৃন্দ আরো বলেন মৌলভীবাজার-০৩ আসনেও ধানের শীষের বিজয় ধ্বনী বাজছে এবং মানুষ ধানের শীষে ভোট দেবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইতিমধ্যে জনাব আব্দুন নুর তালুকদার বড়লেখা ১ আসনের গন অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী হলেও তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থী জনাব নাসির উদ্দিন আহমদ মিটুকে সমর্থন জানিয়ে নেতা কর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

আপডেট সময় ০৬:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬