ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নারী ফুটবলার রাজিয়া

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • / ৯৬১ বার পড়া হয়েছে

সন্তান জন্ম দিতে গিয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নারী ফুটবলার রাজিয়া খাতুন। সাতক্ষীরার কালীগঞ্জ থানায় নিজ গ্রামে গতকাল রাতে সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভোর ৪টার দিকে প্রাণ হারান একসময় জাতীয় দলে খেলা এই ফুটবলার। প্রসূতি মারা গেলেও সুস্থ আছে ছেলেসন্তান। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক।

২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ দলের হয়ে প্রথমবার খেলেছিলেন রাজিয়া। এরপর ২০১৮ সালে ভুটানে অনূর্ধ্ব-১৮ সাফজয়ী দলের সদস্য ছিলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। লাল-সবুজের সিনিয়র দলের জার্সিও গায়ে চাপিয়েছিলেন তিনি। যদিও কৃষ্ণারানী সরকার, সিরাত জাহান স্বপ্নাদের ভিড়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

বাফুফে ক্যাম্প থেকেও বাদ পড়েছেন বছর চারেক আগে। সর্বশেষে নারী ফুটবল লিগে খেলেছিলেন এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে।

বাফুফে ভবনের ক্যাম্পে রাজিয়ার সঙ্গে দীর্ঘদিন রুম শেয়ার করেছেন কৃষ্ণারানী। জাতীয় দলের এই ফরোয়ার্ডও হতবাক তাঁর মৃত্যুর খবর শুনে, ‘আমরা একসঙ্গে অনেক দিন ছিলাম।

খুবই ভালো সম্পর্ক ছিল আমাদের। এমন খবরে খুবই খারাপ লাগছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নারী ফুটবলার রাজিয়া

আপডেট সময় ০২:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪