ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

নিখোঁজের দুদিন পর নারীর মরদেহ উদ্ধার 

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • / ১৭৪৮ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজ হওয়ার দুইদিন পর জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো রেখা বেগম (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নওয়াবাগান এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

রেখা ওই ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে। পুলিশের ধারণা রেখাকে হত্যার পর জঙ্গলে এভাবে মরদেহ বেঁধে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছরখানেক আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়ার সঙ্গে রেখার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রেখাকে গত ২ মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭ মার্চ হঠাৎ রেখার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ। এরপর থেকে রেখা নিখোঁজ হয়। শুক্রবার সকালে স্থানীয়রা গলায় ওড়না পেঁচানো অবস্থায় রেখাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরের দিকে রেখার মরদেহ উদ্ধার করে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক অবস্থায় এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। রেখার সাবেক স্বামী রিয়াজকে আটক করলে প্রকৃত তথ্য জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিখোঁজের দুদিন পর নারীর মরদেহ উদ্ধার 

আপডেট সময় ০৭:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪