ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

নিখোঁজ স্কুলছাত্রীকে মৌলভীবাজার থেকে উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • / ১৬১৪ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টঃ  সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ এক স্কুলছাত্রীকে মৌলভীবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রীকে মৌলভীবাজার শহর থেকে উদ্ধার করা হয়।

ওই কিশোরী জকিগঞ্জ উপজেলার এওলাসার সিরাজপুর গ্রামের মেয়ে ও গোলাম মোস্তফা চৌধুরী স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।

জকিগঞ্জ থানাপুলিশ সূত্র জানায়, রবিবার (৩০ জুন) সকালে স্কুলে গিয়ে বিকালে ওই কিশোরী আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তাকে খুঁজে বের করতে তৎপর হয় পুলিশ। একপর্যায়ে মোবাইল ফোন নাম্বার ট্র্যাকিং করে মৌলভীবাজার শহর থেকে সোমবার সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে জকিগঞ্জ থানাপুলিশের একটি টিম। এসময় এক কিশোরকে আটক করা হয়। পুলিশ বলছে, ওই কিশোরীকে অপহরণ করা হয়নি।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী সিলেটভিউ-কে বলেন- ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে এক কিশোরকে আটক করা হয়েছে। কিশোরীর পরিবারের সঙ্গে আলোচনা হচ্ছে। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিখোঁজ স্কুলছাত্রীকে মৌলভীবাজার থেকে উদ্ধার

আপডেট সময় ১১:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪