ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের

নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের একাধিক নেতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল ভুয়া ফেসবুক আইডি ও পেজ ব্যবহার করে যুবদল নেতা ও ব্যবসায়ী মো. টিটু আলমকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করে মানহানিকর পোস্ট ও ভিডিও ছড়িয়ে দিচ্ছে। গত ৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৩ মিনিটে ‘মৌলভীবাজার পৌরবাসী’ নামে একটি পেজসহ একাধিক ভুয়া আইডি থেকে অপপ্রচার চালানো হয়েছে।

টিটু আলম জানান, সম্প্রতি শহরের চৌমুহনা এলাকায় একটি শিশুর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সেটি বিকৃতভাবে তুলে ধরা হয়। সেই সঙ্গে তাঁর সামাজিক অনুষ্ঠানের ছবি ব্যবহার করে ফটোকার্ড ও ভিডিও বানিয়ে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। শিশুর বক্তব্যে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না।

জিডিতে বলা হয়, টিটু আলম মৌলভীবাজার পৌরসভার কাছ থেকে আইনসঙ্গতভাবে বাজার ইজারা নিয়েছেন এবং এ সংক্রান্ত বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের কারণে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।

একই দিনে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজও সদর থানায় আরেকটি জিডি করেছেন। তিনি অভিযোগ করেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে খোলা একটি ফেসবুক পেজ ও ভুয়া আইডি থেকে তাঁকে এবং আরও কয়েকজন যুবদল নেতাকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে পোস্ট করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়েছে, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শিপন এবং সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শিবলুকেও অপপ্রচারের টার্গেট হয়েছেন। চৌমুহনা এলাকার শিশুর বক্তব্য এবং সামাজিক অনুষ্ঠানের ছবি ব্যবহার করে ফটোকার্ড বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

অভিযোগকারীরা জানান, ভিডিও ও পোস্টের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। দীর্ঘদিন ধরে রাজনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পরও ইর্ষান্বিত মহল তাদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাচ্ছে।

দুই জিডিতেই বলা হয়েছে, আসন্ন নির্বাচনের মধ্যে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজের অ্যাডমিন ও মডারেটরদের শনাক্ত করে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগগুলো সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়গুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি

আপডেট সময় ১০:০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬