ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা মৌলভীবাজার-৩: আহমদ বিলালের নির্বাচনী উঠান বৈঠকে উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি

নির্বাচনে প্রার্থী হচ্ছেন আরিফ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ৭৫৭ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধিঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীতা নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। আগমী সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার আভাস দিলেন তিনি।

মে দিবস উপলক্ষে রোববার (১ মে) দুপুরে নগরের রেজিস্টারি মাঠে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সহযোগী বিভিন্ন সংগঠনের শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা এখন অধিকার আদায়ের লড়াইয়ে আছি। অধিকার আদায়ের লক্ষ্যে আগামী সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দল (বিএনপি) অংশগ্রহণ করবে না। তবে সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাব।

আরিফ আরো বলেন, বিএনপি কেন নির্বাচনে যাবে না তার ব্যাখ্যাসহ কারণ এবং কেন সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাব- এ দুটি বিষয়ে জানাতে ২০ মে রেজিস্টারি মাঠে সমাবেশ আহ্বান করেছি। ওই সমাবেশে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করে জনগণের কাছে তুলে ধরব।

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। সিটি নির্বাচনও বর্জন করেছে দলটি। এ অবস্থায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক নির্বাচনে প্রার্থী হবেন কী না তা নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল।

সিলেট সিটিতে ২০১৩ ও ২০১৮ সালের সবশেষ দুটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে প্রার্থী হচ্ছেন আরিফ

আপডেট সময় ০২:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩