ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময়

নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫২১ বার পড়া হয়েছে

প্রবাস ডেস্কঃ পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশ নেওয়া পিটিআই নেতা সাবেক সংসদ সদস্য চৌধুরী মুহাম্মাদ আদনানকে গুলি করে হত্যা করা হয়েছে। রাওয়ালপিন্ডির শহরের সিভিল লাইন এলাকায় দুর্বৃত্তদের হাতে তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

মুহাম্মাদ আদনান রাওয়ালপিন্ডির এনএ-৫৭ আসন এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে জানিয়েছে ডন।

এক বিবৃতিতে রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, ঘটনাটি ব্যক্তিগত শত্রুতা থেকে হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। কিছু প্রমাণও সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় রাওয়ালপিন্ডি সিটি পুলিশ অফিসার (সিপিও) সৈয়দ খালিদ হামদানি পোতোহারের পুলিশ সুপারকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

পাঞ্জাব পরিষদের ওয়েবসাইট থেকে জানা গেছে, চৌধুরী মুহাম্মাদ আদনান ২০১৮ সালে পিটিআই থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

আপডেট সময় ১০:৫৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪