ব্রেকিং নিউজ
নির্বাচন কালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সনদপত্র বিতরণ
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ১৩৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে পিআইবির দুই দিনব্যাপী “নির্বাচন কালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউস হল রুমে কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করা হয়।
দ্বিতীয় দিনের রিসোর্স পারসন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ।
সনদপত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, প্রেসক্লাবের আহব্বায়ক বকসী ইকবাল আহমদ,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এন টিভির ষ্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী।
এরআগে কর্মশালার উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।পিআইবির রিসোর্স পারসন জিয়াউর রহমান প্রমূখ।
দুই দিন ব্যাপী প্রশিক্ষণে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫০ জন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
ট্যাগস :



















