ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বহুতল ভবন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ  মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসের জন্য নির্মাণ হচ্ছে ৭তলা বিশিষ্ট আধুনিক ভবন।

নিরাপদ বসবাসের ব্যবস্থা করতে সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধুর কাছে দাবি জানিয়ে আসছিলেন পরিচ্ছন্নতা কর্মীরা। এই দাবির প্রেক্ষিতে তৎকালিন মেয়র মহসিন মিয়া মধু একটি

ভবন নির্মাণের আবেন করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ে। মন্ত্রনালয় বিষয়টি আমলে নিয়ে ৭ তলা বিশিষ্ট আধুনিক একটি ভবন নির্মাণের উদ্যোগ নিলে গতকাল মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ভবন নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু হয়।

ভবনের কাজটি বাস্তবায়ন করবেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শ্রীমঙ্গল পৌরসভার সহযোগিতায় নির্মাণাধীন কাজের গুণগতমান ঠিক রাখার লক্ষ্যে সার্বক্ষণিক তদারকিতে থাকবেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান।

এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর সার্বিক প্রচেষ্টায় পরিচ্ছন্নতা কর্মীদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। এটি পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর প্রশংসনীয় উদ্যোগ। উনার ভালো চিন্তা-চেতনার প্রতিফলন।

শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান জানান, মেয়রের দায়িত্ব থাকাকালে মহসিন মিয়া মধুর আবেদনের প্রেক্ষিতে ভবনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর কাজও ইতিমধ্যে শুরু হয়েছে। এই কাজে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন। আশা করছি সঠিক সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে। তিনি জানান, কাজের গুণগতমান ঠিক রাখতে আমরা এবং পৌর কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকিতে থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বহুতল ভবন

আপডেট সময় ০৩:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪