ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

পদত্যাগ করলেন জুড়ীর উপজেলা চেয়ারম্যান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • / ৬১৪ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ শিক্ষার্থীদের তোপের মুখে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবিতে তিনি লিখিত পদত্যাগপত্র ইউএনওর কাছে দেন।

লিখিত পদত্যাগপত্রে কিশোর রায় চৌধুরী মনি বলেন, আমি কিশোর রায় চৌধুরী মনি। চেয়ারম্যান জুড়ী উপজেলা পরিষদ। আজ ১৫ তারিখে পদত্যাগ করলাম। ১৮ তারিখে অফিসিয়ালভাবে পদত্যাগ সম্পন্ন করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আপাতত তিনি লিখিতভাবে পদত্যাগপত্র দিয়েছেন। অফিসিয়ালি পদত্যাগের জন্য তিনি আগামী দুইদিনের সময় চেয়েছেন।

উল্লেখ্য, গত ৩ আগস্ট জুড়ীতে কোটা সংস্কার আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলের শেষের দিকে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আহত হন কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি নীরব ভূমিকা পালন করেন। কিন্তু পরদিন ৪ আগস্ট আক্রমণকারীদের সাথে নিয়েই জুড়ীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিল এবং শিক্ষার্থী ও কেউ আন্দোলনের প্রস্তুতি নিলে প্রতিহত করতে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পদত্যাগ করলেন জুড়ীর উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় ১২:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪