পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৯:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে মৌলভীবাজার জেলার সকল স্থরের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ ফেব্রুয়ারি দূপুরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) তানভীর হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক মো: আল আমিন এবং বাজার দরের সার্বিক বিষয় অবগত করেন জেলা বাজার মার্কেটিং অফিসার মারুফ উদ্দিন চৌধুরী।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্থরের ব্যবসায়ী, ভোক্তা, সমাজকর্মী, গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাদের মতামত ও পরামর্শ তোলে ধরেন। সভায় বক্তরা বলেন রমজান উপলক্ষে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা নানা কায়দা কৌশলী সয়াবিন তৈল, পিয়াজ, রসুন, আদা, ছোলা, ডাল, চিনি কাচাঁমরিচ, শসা, লেবু, কলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাড়তি দামে বিক্রি করেন। যা কোনো ভাবেই কাম্য নয়।
এছাড়া মিষ্টি, বিস্কিট ও জিলাপিতে হাইড্রোজ ও কাপড়ের রং, মুড়িতে ইউরিয়া সার ব্যবহার করা হয়। মরণঘাতী এসকল দ্রব্য খাদ্যদ্রব্যে ব্যবহার না করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সর্তক করা হয়। রমজানকে সামনে রেখে যাতে কোনো ভাবে কেউ অতিরিক্ত মুনাফা করে ভোক্তাদের হয়রানী না করতে পারে সে জন্য মনিটরিং জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।



















