ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

পরিবেশের মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার – পরিবেশমন্ত্রী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / ৩৬৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশের মান উন্নয়ন ও বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।
মন্ত্রণালয় গৃহীত প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে মন্ত্রী বলেন, যে স্বপ্ন ও উদ্দেশ্য নিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা অর্জনে তৎপর হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রদত্ত সকল  প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

বুধবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নভেম্বর ২০২২ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

পরিবেশমন্ত্রী বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে মনোজগতকে নাড়া দেয় এরকম ডিসপ্লে ও ব্যানার প্রদর্শন করতে হবে। যানবাহনে হাইড্রলিক হর্ন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে।

সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ মিজানুল হক চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ বক্তব্য রাখেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পরিবেশের মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার – পরিবেশমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২