ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৪২০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করেছেন কুলাউড়া উপজেলার এক ইটভাটার মালিক।

জানা গেছে, কুলাউড়া উপজেলার রুপসা ব্রিক ফিল্ডে অভিযান চালাতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিয়াজুল ইসলাম ইটভাটার মালিককে তাদের ছাড়পত্র দেখাতে বলেন। কিন্তু মালিক কোনো ছাড়পত্র না দেখাতে পারায় পরিদর্শক ভাটা ভেঙে দেওয়ার হুমকি দেন।

পরে একপর্যায়ে ইটভাটার মালিক রিয়াজুল ইসলামকে ম্যানেজ করেন। এ সময় পরিদর্শক দুই লক্ষ টাকা দাবি করেন। পরে এক লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে পরিদর্শককে দেওয়া হয়। পরবর্তীতে পরিদর্শক একটি ব্যাংক একাউন্ট নম্বর দিয়ে ৩০ হাজার টাকা পরিশোধ করতে বলেন, যা ভাটার মালিক পরিশোধ করেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিয়াজুল ইসলাম বলেন, “আমি ইটভাটার মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নিয়েছি, আমার একটি ব্যক্তিগত সমস্যা ছিল।”

অন্যদিকে, রূপসা ইটভাটা গত বছর ছাড়পত্র পেলেও এই বছর তাদেরকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি এবং তারা অবৈধভাবে ইট তৈরি করে পরিবেশ দূষিত করছে বলে জানা যায়।

এ বিষয়ে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম জানান, “ইটভাটার মালিক সানোয়ার একটি লিখিত অভিযোগ দিয়েছেন, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে ঊর্ধ্বতন অফিস তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

আপডেট সময় ০৩:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫