ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

পাওনা টাকা চাইতে গিয়ে লাঠি আগাতে কলেজ ছাত্র আহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ  পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠি পেটায় আহত হয়েছেন কলেজ ছাত্র জাহিদ হোসেন । সে গুরুতর আহত হয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রবিবার উপজেলার সাবদারপুর স্টেশন বাজারে এ ঘটনা ঘটে।
জাহিদ হোসেনের পিতা এনামুল হক বলেন, সাবদারপুর স্টেশন বাজারে আমার ফলের ব্যবসা ছিল। ওই সময়ের টাকা পেতাম হাশেমের কাছে। টাকা চাইলে শুধু ঘোরায়।
রবিবার সকালে হাশেমের দোকানে টাকা চাইতে যান আমার ছেলে জাহিদ হোসেন। এ সময় হাশেম ও তাঁর ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়।
একপর্যায়,হাশেম, তাঁর ছেলে উৎজ্বল ও চঞ্চল আমার ছেলেকে লাঠি, বাটাম,ও রড দিয়ে মারতে থাকে।
এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
জাহিদ হোসেন উপজেলার ছয়খাদা গ্রামের এনামুল হকের ছেলে। সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
অন্যদিকে আবুল হাশেম বলেন,টাকা চাইতে এসে,উল্টো পাল্টা গালি দেন সে। এ ছাড়া বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকেন। এ সময় একটু হাতাহাতির ঘটনা ঘটে। তাকে মারা হয়নি। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। হাশেম একই গ্রামের দেয়াড়েপাড়ার বাসিন্দা।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, ওই ঘটনায় দুইটি পৃথক অভিযোগ হয়েছে। যার একটার বাদি এনামুল হক। আর অন্যটির বাদি আবুল হাশেম।দুইটিই তদন্ত করা হচ্ছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাওনা টাকা চাইতে গিয়ে লাঠি আগাতে কলেজ ছাত্র আহত

আপডেট সময় ০৪:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩