ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

পাখি শিকার করায় কুলাউড়ায় যুবকের কারাদণ্ড

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • / ৪৪৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  মৌলভীবাজারের কুলাউড়ায় পাখি শিকার করে জবাই করার অপরাধে দিলোয়ার মিয়া (৩০) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের পাট্টাই গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। দণ্ডপ্রাপ্ত দিলোয়ার ওই এলাকার রকিব আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে পাখি শিকারের সরঞ্জামাদি জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কর্মধায় অভিযান চালিয়ে শিকারি দিলোয়ার মিয়ার কাছ থেকে শিকার করা ৪টি পাকড়া শালিক ও ১৪টি আমারি পাখি জব্দ করে অবমুক্ত করা হয়। এ সময় দিলোয়ারকে পাখি শিকার করে জবাই করার অপরাধে বন্যপ্রাণী আইনে ১ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাখি শিকার করায় কুলাউড়ায় যুবকের কারাদণ্ড

আপডেট সময় ০২:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২