ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কুলাউড়ায় আহত – ৭

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • / ৩৯৭ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৭ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া ও কুটাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে পাগলা কুকুরটি জয়চণ্ডী ইউনিয়নের বিভিন্ন গ্রামে উৎপাত শুরু করে ৭ জনকে কামড় দিয়ে গুরুতর আহত করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দুপুরের দিকে এলাকাবাসীরা জড়ো হয়ে পাগলা কুকুরটিকে মেরে ফেলায় মানুষজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৭ জন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- ঘাগটিয়া গ্রামের আমিরুন্নেসা (৩৫), সখিনা বেগম (৩০), ডলি বেগম (৫০), বদরুন্নেসা (৮২), উসমান খাঁন (৪৪) এবং কুটাগাঁও গ্রামের মো. জামাল (৬৪), নিহা (৮)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কুলাউড়ায় আহত – ৭

আপডেট সময় ০৯:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪