ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি

পাহাড় ধসে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ৭২০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় রাবার বাগান এলাকায় পাহাড় ধসে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ইসলাম নগর গ্রামের তছলিম মিয়ার ছেলে সুমন মিয়া (১৩), আব্দুল করিমের ছেলে কবির আহমদ (১০), আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১২)।

শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলাম নগর গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা এবং ভাটেরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, দুপুরে তিন শিশু একসঙ্গে ভাটেরা রাবার বাগানে পাখির বাসার গর্ত থেকে বাচ্চা ধরতে যায়। এ সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। নিহত একজনের হাত দেখতে পেয়ে গ্রামবাসী মাটি সরিয়ে তাদের উদ্ধার করে। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম আরও জানান, মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাহাড় ধসে ৩ শিশুর মৃত্যু

আপডেট সময় ০২:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২