ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

পুরুষ অভিভাবক ছাড়া হজ ও ওমরাহ পালনের অনুমতি বাতিল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / ৭৩৬ বার পড়া হয়েছে

পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই নারীদের ওমরাহ পালনের যে অনুমতি দেয়া হয়েছিল তা বাতিল করেছে সৌদি আরব। মিশরীয় সংবাদমাধ্যম মাসরায়িকে এ কথা জানিয়েছেন এক সৌদি কর্মকর্তা।

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য সায়িদ বাহাশওয়ান বলেন, ৪৫ বছরের কম বয়স্ক নারীদের মাহরাম ছাড়া ওমরা পালনের অনুমোদনের বিষয়টি ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত করা হয়েছে। তবে কেনো সিদ্ধান্ত বাতিল করলো সৌদি আরব তা তিনি জানাননি। এ খবর দিয়েছে দ্য নিউ আরব।

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছিল যে, নারীরা চাইলে কোনো পুরুষ অভিভাবক ছাড়াই মক্কা গিয়ে হজ ও ওমরাহ করতে পারবেন, ইসলাম এ বিষয়ে অনুমোদন দেয়। তবে এ জন্য তাদেরকে অবশ্যই নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। আল-আজহারের এই বিবৃতির একদিন পরেই সৌদি সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলো। আল-আজহারের আন্ডারসেক্রেটারি আব্বাস শোমান বলেন, নারীরা যদি নিরাপদ অনুভব করেন, তাহলে তিনি মাহরাম ছাড়াই হজ কিংবা ওমরাহ করতে যেতে পারেন।

আধুনিক যুগে আগের দিনের মতো সফর এতো বিপজ্জনক নেই। তারপরেও সম্ভব হলে মাহরাম সহই সফরের তাগিদ দেন শোমান। কারণ সফরের সময় নারী অসুস্থ হয়ে পড়লে তার দেখভালের জন্য তার পুরুষ অভিভাবক থাকবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুরুষ অভিভাবক ছাড়া হজ ও ওমরাহ পালনের অনুমতি বাতিল

আপডেট সময় ০৫:৩৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২