ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

পেট্রোল নিয়ে খেলতে গিয়ে মুখ পুড়লো যুবকের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • / ৩৭৪ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ মামাতো ভাইয়ের সুন্নাতে খাৎনা অনুষ্ঠানে মুখে পেট্রোল নিয়ে খেলা দেখাতে গিয়ে আগুনে পুড়ে গুরুত্বতর আহত হয়েছেন অমিত হোসেন(২২)।

মঙ্গলবার (২০-১২-২২) রাত ১০ টার সময় ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের সাবদারপুর মাদ্রাসা পাড়ায়। বর্তমানে সে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

প্রতিবেশী ইজিবাইক চালক ঈমান আলী বলেন,অমিতের মামাতো ভাই সাজিম হোসেন(৭)। মঙ্গলবার সাজিমের ছিল সুন্নাতে খাৎনা অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আসা আত্মীয় -স্বজনদের মুখে পেট্রোল নিয়ে আগুন জ্বালানো খেলা দেখাতে যায় অমিত।
এ সময় ওই আগুনে পুড়ে যায় অমিতের মুখো মন্ডলের বেশ কিছু অংশ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন।

অমিত হোসেন উপজেলার কাগমারি গ্রামের বরকত আলীর ছেলে। আর তাঁর মামাতো ভাই সাজিম সাবদারপুর মাদ্রাসা পাড়ার শাহারুল ইসলামের ছেলে। বর্তমানে অমিত হোসেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত চিকিৎসক রাফসান রহমান জানান, আগুনে মুখের ১০ ভাগ পুড়ে গেছে। এখনও পর্যন্ত তেমন সমস্য মনে হচ্ছে না। যদি মুখের ভিতর পুড়ে যায় বা ক্ষত বোঝা যায়, তাহলে তাকে রেফার্ড করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পেট্রোল নিয়ে খেলতে গিয়ে মুখ পুড়লো যুবকের

আপডেট সময় ০২:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২