ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

প্রত্যেক ভোটারের দোয়ারে দোয়ারে রুকনদের বারবার যেতে হবে – মোঃ ফখরুল ইসলাম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ২৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোঃ ফখরুল ইসলাম বলেছেন, ইসলামী শক্তির পক্ষে যেভাবে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে, আমাদের প্রার্থী ও প্রতীক নিয়ে প্রত্যেক ভোটারের দোয়ারে দোয়ারে ব্যাপক ভাবে যেতে হবে। এক্ষেত্রে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আজ(২৩ নভেম্বর) দুপুর ১২টায় স্থানীয় সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার- ২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ আলাউদ্দিন,আজিজ আহমদ কিবরিয়া, মাওলানা হারুনুর রশিদ তালুকদার প্রমূখ। প্রাণবন্ত এ সম্মেলনে পুরুষ ও মহিলা প্রায় ছয়শত রুকন ডেলিগেট উপস্থিত ছিলেন।

সম্মেলনের শুরুতে মহাগ্রন্থ আলকুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পেশ করেন মৌলভীবাজার সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পী মোঃ ছায়েদ আলী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রত্যেক ভোটারের দোয়ারে দোয়ারে রুকনদের বারবার যেতে হবে – মোঃ ফখরুল ইসলাম

আপডেট সময় ০৭:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫