ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / ৭৮৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন জানান,আবু সাঈদ চাঁদ প্রাইভেটকারে চড়ে আত্মগোপনের জন্য কোথাও পালাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা ও মহানগর পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে নির্ধারিত সময়ের মধ্যেই পুঠিয়া থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।

আবদুল বাতেন আরও জানান, বিভিন্ন অপরাধে চাঁদের বিরুদ্ধে আগে থেকেই ২০ থেকে ২৫টি মামলা ছিলো। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় রাজশাহী জেলা ও মহানগরের থানাগুলোতে আরও ৬ থেকে ৭টি মামলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় বেশকিছু মামলা হয়েছে তার বিরুদ্ধে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩