ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা মৌলভীবাজার-৩: আহমদ বিলালের নির্বাচনী উঠান বৈঠকে উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি

প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় যুবক কারাগারে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ১৫৩৮ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এক দুবাই প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আকরাম হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (১০ মে) বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আকরাম হোসেন উপজেলার বর্ণি ইউনিয়নের নয়াগাও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। তিনি বড়লেখা পৌরশহরের একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। সম্প্রতি তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়েছে।

জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রী প্রায় এক বছর আগে সন্তানদের জন্মনিবন্ধন সনদ আবেদন অনলাইনে করতে কম্পিউটারের দোকানে যান। অনলাইন আবেদন ফরম থেকে প্রবাসীর স্ত্রীর ফোন নম্বর রাখেন ওই দোকানের কর্মচারি আকরাম হোসেন। এরপর মাঝেমধ্যে ফোন করে ওই নারীর সাথে তিনি সু-সম্পর্ক গড়ে তুলেন। একপর্যায়ে বন্ধুর বাসায় নিয়ে গৃহবধুর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে নিজের কাছে রেখে দেয়। পরবর্তীতে কুরুচিপূর্ণ ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি আকরাম ফেসবুকে একটি আইডি খুলে ৫ মে থেকে ৭ মে পর্যন্ত বিভিন্ন সময় প্রবাসীর স্ত্রীর কুরুচিপূর্ণ, আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট করে মানহানি ঘটায়। তার কথামত রাজি না হলে ও না চললে আরো বিভিন্ন নগ্ন, আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী গত মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় আকরাম হোসেনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বুধবার আদালতের মাধ্যমে আসামী ইকরাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় যুবক কারাগারে

আপডেট সময় ০৩:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩