ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি

প্রশংসা পাচ্ছে শান্ত-শ্রাবন্তীর ‘বিক্ষোভ’-এর ট্রেলার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ৭০৫ বার পড়া হয়েছে

শামীম আহমেদ রনির পরিচালনায় নির্মিত হয়েছে সিনেমা ‘বিক্ষোভ’। নিরাপদ সড়ক চাই আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ছবিটি। সম্প্রতি সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আসছে ১০ জুন সারা দেশে সিনেমাটি একযোগে মুক্তি দেওয়া হবে।

তার আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। সেখানে প্রতিটি চরিত্র ছিল নজরকাড়া। শান্ত খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী নজরে কেড়েছেন সবার। যা সিনেমাটির ব্যাপারে উত্তেজনার পারদ, যেন বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ।

সিনেমার ট্রেলার সামনে আসার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল। ট্রেলার দেখার পর উত্তেজনা চেপে রাখতে পারেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ‘বিক্ষোভ’-এর অকুণ্ঠ প্রশংসায় মেতেছেন দর্শকেরা।

২০১৯ সালে এ সিনেমার কাজ শুরু হয়েছিল। ২০২১ সালে এসে প্রকাশ পায় এর টিজার ও গান। আর তাতে ফুটে উঠেছিলো নিরাপদ সড়কের কথা।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শান্ত খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। শান্ত-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন টালিউড অভিনেতা রজতাভ দত্ত, রাহুল দেবসহ কলকাতার আরও কয়েকজন শিল্পী

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রশংসা পাচ্ছে শান্ত-শ্রাবন্তীর ‘বিক্ষোভ’-এর ট্রেলার

আপডেট সময় ০৮:৫১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২