ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ

প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনি আমেজ এখন তুঙ্গে। দিন যত এগোচ্ছে, ততই জমে উঠছে প্রচারণার মাঠ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উঠান বৈঠক, লিফলেট বিতরণ, হাট-বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা।

এবারের নির্বাচনে প্রচারণায় যোগ হয়েছে ভিন্নমাত্রা। শুধু প্রার্থীরাই নন, তাদের স্বজনদের সক্রিয় অংশগ্রহণ ভোটের মাঠকে করেছে আরও প্রাণবন্ত। স্ত্রী, সন্তান এমনকি প্রবাসী নাতি-নাতনিদের নিয়েও প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থী। পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন এলাকায় নির্বাচনী বৈঠক ও গণসংযোগে অংশ নেওয়ায় ভোটারদের মধ্যে তৈরি হচ্ছে বাড়তি আগ্রহ ও আবেগ, যা বদলে দিচ্ছে ভোটের সমীকরণ।

প্রার্থীর স্ত্রী ও সন্তানরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন, ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। শিশুদের উপস্থিতি অনেক জায়গায় প্রচারণাকে করেছে আরও আন্তরিক ও আকর্ষণীয়। প্রবাসী নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে যাওয়া প্রার্থীদের ক্ষেত্রে এক ধরনের পারিবারিক গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় ভোটারদের মতে, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রচারণা চালালে প্রার্থীর আন্তরিকতা ও মানুষের সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় হয়। এতে ভোটারদের সঙ্গে দূরত্ব কমে আসে এবং বিশ্বাসযোগ্যতা বাড়ে।

এদিকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের শহর ও আশপাশের ইউনিয়নগুলোতে উঠান বৈঠকের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও প্রার্থী ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। চায়ের দোকান, হাট-বাজার থেকে শুরু করে পাড়া-মহল্লার আলোচনার কেন্দ্রবিন্দু এখন নির্বাচন।

সব মিলিয়ে মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনি প্রচারণা এখন চূড়ান্ত পর্যায়ে। পরিবারকে সঙ্গে নিয়ে মাঠে নামা প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক পাঁচবারের মেয়র মহসিন মিয়া মধু। তার প্রচারণায় অংশ নিচ্ছেন সহধর্মিণী, ছেলে, যুক্তরাজ্যপ্রবাসী মেয়ে ও নাতি-নাতনিরা।

অন্যদিকে বিএনপি প্রার্থী মুজিবুর রহমানের পক্ষে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী শেখ নুরে আলম হামিদীর পক্ষে পরিবারের পুরুষ সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। একইভাবে ১১ দলীয় জোটের আরেক প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশের পক্ষেও পরিবার-পরিজন প্রচারণায় যুক্ত হয়েছেন।

এখন দেখার বিষয় পরিবারের এই সরব উপস্থিতি ভোটারদের মন জয়ে কতটা প্রভাব ফেলতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

আপডেট সময় ০১:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬