ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / ৫০৯ বার পড়া হয়েছে

শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।

শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজ শেষে শহরের চৌমুহনার দেওয়ানি জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়। পরে এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগে সমাবেশে মিলিত হয়।

শহর সেক্রেটারী কাজী দাইয়ান আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শহর সভাপতি তারেক আজিজ ও সাবেক শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী। সমাবেশে বক্তারা শান্তি চুক্তির পরও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এই সংকটে এগিয়ে আসার আহ্বান জানান।

শহর সভাপতি তারেক আজিজ বলেন, আমরা বিশ্বসভ্যতাকে জানিয়ে দিতে চাই যে, বেলফোর ঘোষণা ও ব্রিটিশ মেন্ডেডের মধ্য দিয়ে যে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল, প্রথমেই সেই মেন্ডেডগুলা ও ঘোষণাগুলোকে বাতিল ঘোষণা করতে হবে। অর্ধকোটি জনসংখ্যার যে ফিলিস্তিন, যার ছিল ২৮ হাজার বর্গমাইলের একটি স্বাধীন ভূখণ্ড। অবৈধ দখলদার ইসরায়েল, সেই ফিলিস্তিনকে দখল করতে করতে আজ তার আয়তন হচ্ছে মাত্র ৬ হাজার বর্গমাইল। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে। সেখানে মানুষের যে মৌলিক অধিকার, তার কোনোটাই বাস্তবায়ন করতে দেয়া হচ্ছে না। আজকে সেখানে ত্রাণ পাঠানো কঠিন হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আজকে মানুষ, শিশু, বৃদ্ধ, বণিতা ফিলিস্তিনে নিরাপদ নয়। আমরা জাতিসংঘ, বিশ্বের মানবতাকামী সংগঠনের প্রতি আহবান জানাই, অচিরেই ইসরায়েলকে বয়কট করুন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের যৌক্তিক দাবি মেনে নিন। অন্যথায় বিশ্ব মুসলিম সম্প্রদায় বসে থাকবে না। এদেশের ছাত্র জনতা বসে থাকবে না। আমরা ইসরায়েলের সেই বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৩:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫